ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ৩১

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০১:৪১:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০১:৪১:৩৫ অপরাহ্ন
লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ৩১ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ৩১
নিজস্ব প্রতিবেদক
লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পাল্টা জবাব হিসেবে তারা গোষ্ঠীটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে।

হামলার সমান্তরালে লেবাননের দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মূলত হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর বৈরুতের দাহিয়েহ জেলাসহ বিভিন্ন প্রান্তে অভিযান জোরদার করার অংশ হিসেবে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

অন্যদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, লেবানন রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এই পাল্টা আক্রমণ চালিয়েছে। গোষ্ঠীটি আরও হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের নেতা ও কর্মীদের হত্যার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে এবং তারা উপযুক্ত সময়ে ও স্থানে এর কঠোর প্রতিশোধ নেবে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ