ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, চরম মূল্য দিতে হবে’

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৬:৪৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৬:৪৬:৪৫ অপরাহ্ন
‘ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, চরম মূল্য দিতে হবে’ ‘ট্রাম্প-নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন, চরম মূল্য দিতে হবে’
নিজস্ব প্রতিবেদক
ইরানি টেলিভিশনে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি ভিডিও বার্তা প্রচার হয়েছে। গালিবাফ তার রেকর্ড করা বার্তায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ‌ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমারেখা অতিক্রম করেছেন এবং তাদের চরম মূল্য দিতে হবে।

আমরা যেকোনো পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পরের পরিস্থিতির জন্যও পরিকল্পনা করা হয়েছে।

শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই হামলায় তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মেয়ে, জামাই ও নাতিও নিহত হয়েছেন।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির একজন পুত্রবধুও হামলায় প্রাণ হারিয়েছেন। ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানিয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ