খামেনিকে হত্যা, নিজেদের অবস্থান তুলে ধরলো চীন
আপলোড সময় :
০১-০৩-২০২৬ ০৬:৩৩:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৬ ০৬:৩৩:৩২ অপরাহ্ন
খামেনিকে হত্যা, নিজেদের অবস্থান তুলে ধরলো চীন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
আজ রোববার (১ মার্চ) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোন আলাপে ওয়াং ই বলেন, একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা এবং শাসন পরিবর্তনের আহ্বান আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ওয়াং ই ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান তুলে ধরে বলেন, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে, দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরতে হবে এবং একতরফা পদক্ষেপের বিরুদ্ধে যৌথভাবে অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রও ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন।
মুখপাত্র বলেন, এই হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধিবিধানের ওপর আঘাত।
তিনি বলেন, ‘চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।’ একই সঙ্গে তিনি ‘অবিলম্বে সামরিক অভিযান বন্ধের’ আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স