শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
আপলোড সময় :
০১-০৩-২০২৬ ০২:৫৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৬ ০২:৫৯:৫১ অপরাহ্ন
শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী ৫ মার্চের মধ্যে শেষ হবে তথ্য সংগ্রহ ও যাচাই বাইয়ের কাজ। ৮ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সব কাজ সম্পন্ন হবে। ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। এ বছর জুলাইয়ে ব্যাপকহারে শুরু হবে এ কার্যক্রম। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে কাভার করা হবে শতভাগ।
রোববার (১ মার্চ) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ফ্যামেলি কার্ড হবে নির্ভুল তথ্যের ভান্ডার। এসব তথ্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থার কাজে আসবে। বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি গ্রাহকের কাছে টাকা পৌঁছাবে। এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী সংস্থা থাকবে না।
মন্ত্রী আরও বলেন, হত-দরিদ্র, দরিদ্র, নিম্নবিত্তরাই এ কার্ডের সুবিধা পাবেন। সমাজের স্বচ্ছলরা এ কার্ড পেলেও তারা আর্থিক সহায়তা পাবেন না, বরং তাদের অর্থ সমাজের চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণেই ব্যবহার হবে। ফলে তাদেরও সমাজে অবদান রাখার সুযোগ হবে। রাষ্ট্র তাদের স্বীকৃতি দেবে। দলীয় কোনো লোক এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবে না। কেউ বিভ্রান্তি ছড়ালে বা কার্ড করিয়ে দেওয়ার নামে অর্থের লেনদেনের চেষ্টা করলে তাকে আইনসৃঙ্খলা বাহিনীর হাতে সমর্পণ করতে অনুরোধ জানান মন্ত্রী।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স