ইরানে একদিনেই ১২০০ বোমা ফেললো যুক্তরাষ্ট্র-ইসরায়েল
আপলোড সময় :
০১-০৩-২০২৬ ০২:২৮:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৬ ০২:২৮:৪১ অপরাহ্ন
ইরানে একদিনেই ১২০০ বোমা ফেললো যুক্তরাষ্ট্র-ইসরায়েল
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধের একদিনেই ইরানে ১২০০ বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রোববার (১ মার্চ) ইসরায়েলের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
ইসরায়েলের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলায় তারা একদিনে ইরানে ১২০০টিরও বেশি বোমা নিক্ষেপ করেছে।
ইসরায়েলি বিমানবাহিনীর ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়েছে।
আক্রমণের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়, যা হরমোজান প্রদেশে অবস্থিত। ওই হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, স্কুলটিতে হামলায় বহু নিরপরাধ শিশু নিহত হয়েছে। এই হামলার অবশ্যই জবাব দেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স