ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষোভে ফুঁসছে ইরান: দুবাই কাতার ইসরায়েলে দফায় দফায় হামলা

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০১:০৩:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০১:০৩:১৪ অপরাহ্ন
ক্ষোভে ফুঁসছে ইরান: দুবাই কাতার ইসরায়েলে দফায় দফায় হামলা ক্ষোভে ফুঁসছে ইরান: দুবাই কাতার ইসরায়েলে দফায় দফায় হামলা
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই, কাতারের দোহা ও ইসরায়েলের তেল আবিবে আজ রোববার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দুবাইয়ে বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। দোহার বাসিন্দারাও বলেছেন, এ শহরে কমপক্ষে ১১টি বিস্ফোরণ ঘটেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় দেশটিতে আরও আটজন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানায়, হামলা শুরুর পর থেকে কাতারে আহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ এ দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে।

এদিকে আজ সকাল ৬টার কিছু পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বারবার বিমান হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। নাগরিকদের আসন্ন হামলা নিয়ে সতর্ক করতে এ সংকেত বাজানো হয়।

তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্ক সংকেত বেজে উঠতে পারে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ