বাংলাদেশের সোবহানা মোস্তারি আইসিসির মাসসেরা ক্রিকেটার
আপলোড সময় :
২৮-০২-২০২৬ ০৮:৫৫:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০২-২০২৬ ০৮:৫৫:৩৮ অপরাহ্ন
বাংলাদেশের সোবহানা মোস্তারি আইসিসির মাসসেরা ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সোবহানা মোস্তারি আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস ও আমেরিকার পেসার তারা নরিসকে পেছনে ফেলে এ পুরস্কার জিতলেন তিনি।
গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ। দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সোবহানা মোস্তারি। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইকরেটে ২২৯ রান করেন তিনি। শুধু তাই নয়, ১টি উইকেটও নিয়েছেন ২৪ বছর বয়সী এ ক্রিকেটার। -- ডেইলি ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলেছে আয়ারল্যান্ডও। বাঘিনীদের মতো তারাও নিশ্চিত করেছে বৈশ্বিক এ টুর্নামেন্টে খেলার টিকিট। গত জানুয়ারিতে আইরিশদের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা গ্যাবি লুইস ১২৪.৮৭ স্ট্রাইকরেটে করেছেন ২৫১ রান। যার মধ্যে ছিল বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের একটি ইনিংস। সব মিলিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ২৭৬ রান করেন তিনি।
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি যুক্তরাষ্ট্র। কিন্তু দলটির হয়ে উজ্জ্বল ছিলেন পেসার তারা নরিস। টুর্নামেন্টে ১৫ উইকেট শিকার করে সবার ওপরে ছিলেন তিনি। জানুয়ারিতে খেলা ৬ ম্যাচে ১১ উইকেট শিকার করেন তিনি।
এদিকে পুরুষদের জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে দুই সেঞ্চুরি করেছিলেন কিউই এ ক্রিকেটার। ভারতের সুরিয়াকুমার ইয়াদভ ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স