নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীতে বঞ্চিত ও অসহায় মানুষের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে ৫ টাকায় ঈদ বাজারের সুযোগ দিয়েছে খুশির হাট। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় নগরীর জাদুঘর মোড়ে অনলাইনভিত্তিক নারী উদ্যোক্তাদের ফোরাম হাউস অব বিউটি বুলসের উদ্যোগে ৫ টাকা মূল্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৫ টাকা মূল্যে আধাকেজি চিনি, একটি কাপড়, সেমাই, চাউল, জামা কাপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। নামমাত্র মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারাও।
আয়োজকেরা জানান, ঈদের খুশি সবার সাথে ভাগাভাগী করতেই এমন আয়োজন। মোট ৫ শতাধিক মানুষের কাছে ৫ টাকা মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে।