শব্দের চেয়ে ১৩ গুণ গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৪:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১২:৫৪:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুতগতির ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে তেহরান প্রথমবারের মতো এই কৌশলগত সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করল।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সেজিল ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার এবং এটি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিন বলছে, এই ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে ইরান কেবল ইসরায়েল নয়, বরং ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে যে কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা চালানোর ক্ষমতা রাখে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153