যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫৮:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১১:৫৮:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
যশোরে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে তার রিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার ভাটপাড়া এলাকায় একটি ইটভাটার কাছে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রিকশাচালক আলমগীর হোসেন (৫৫) সদর উপজেলার চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী ওরফে দরবেশের ছেলে। তিনি বর্তমানে শহরের ঝুমঝুমপুর নীলগঞ্জ শ্মশান সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

যশোর কোতয়ালি থানার ওসি জানান, রোববার রাত পোনে ১০টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা সড়কের নির্জন স্থানে দুর্বৃত্তরা আলমগীর হোসেনের মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে তার রিকশা ছিনিয়ে নিয়ে যায়। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় গোলাম রাব্বি জানান, মুমূর্ষু অবস্থায় আলমগীর হোসেন তাকে জানিয়েছিলেন যে দুর্বৃত্তরা তাকে মারধর করে তার রিকশাটি নিয়ে গেছে।

কোতয়ালি থানার ওসি আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলসহ ওই এলাকায় অভিযান চালাচ্ছে অপরাধী শনাক্তে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153