নিজস্ব প্রতিবেদকঃ
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে তেল আবিবসহ ইসরায়েলের অন্তত তিনটি শহর। সংঘাতের ১৬তম দিনে রোববার (১৫ মার্চ) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক হামলার দাবি করেছে ইরান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলায় মধ্য ইসরায়েল এ দুইজন আহত হয়েছেন। এছাড়া দখল করা পশ্চিম তীর এলাকায় আরও তিনজন ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এর বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দেশটির দক্ষিণতম শহর ইলাত এবং মধ্যাঞ্চলজুড়ে উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে।
এর আগে ইলাতের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।