ইরানে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানালেন পোপ লিও

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৮:২১:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৮:২১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। রোববার (১৫ মার্চ) ভ্যাটিকানে সাপ্তাহিক প্রার্থনার সময় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করে আলোচনার পথ পুনরায় খোলার আহ্বান জানান তিনি। 

দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ যুদ্ধের যে ভয়াবহ সহিংসতা সহ্য করছে, তা বন্ধে বিশ্বনেতাদের প্রতি তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। পোপ বলেন, ‘এই যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।’

ভ্যাটিকানের অ্যাঞ্জেলাস প্রার্থনায় পোপ লিও মধ্যপ্রাচ্যে হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকায় হওয়া ও স্বজনহারা পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। 
লেবাননের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশটিতে শান্তি ও নিরাপত্তা এখন বড় সংকটের মুখে।

ইতালীয় ভাষায় দেওয়া এক ভাষণে তিনি মধ্যপ্রাচ্যের খ্রিষ্টান সম্প্রদায় এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষের পক্ষ থেকে যুদ্ধরত পক্ষগুলোকে উদ্দেশ্য করে বলেন, ‘যুদ্ধবিরতি পালন করুন এবং আলোচনার পথ উন্মুক্ত করুন! সহিংসতা কখনোই সেই কাঙ্ক্ষিত ন্যায়বিচার, স্থিতিশীলতা এবং শান্তি বয়ে আনতে পারে না যা সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে প্রত্যাশা করছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153