ইউএনও অফিসে ঢুকে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ১

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:৫৬:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় শরীফ (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মাগরীবের পরে ওই উপজেলা জাদুরানী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতারকৃত শরীফ হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। সে হরিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক বলেও যানা যায়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন সহ ৯ জনের নামে মামলা হয়েছে। এছাড়া ওই ঘটনায় আরো ৩০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরই লক্ষে পুলিশ আজ জাদুরানী বাজারে অভিযান পরিচালনা করে মামলার ৯নাম্বার আসামী শরীফ কে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি।

এর আগে শুক্রবার এর আগে শুক্রবার বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে যায় উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন সহ আরো কয়েজন নেতাকর্মীরা। পরে রাতেই থানায় মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153