সবার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৮:১১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৮:১১:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী পত্নী ও ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। সকলে যেন সামর্থ্য অনুযায়ী নয়, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করবে সরকার।

শনিবার (১৪ মার্চ) বিকেলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

সভার অন্যান্য বক্তারা সরকারি হাসপাতালগুলোতে দালালমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন চিকিৎসকদের সহযোগিতা চান, আর স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকদের সেবার মনোভাব জোরদার করার আহ্বান জানান।

ড্যাবও চিকিৎসকদের সময়মতো হাসপাতালে উপস্থিত হয়ে নিয়মিত সেবা প্রদানের আহ্বান জানিয়ে, ন্যায্য চাহিদা পূরণে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153