মধ্যপ্রাচ্যকে যুদ্ধে জড়ালেন কেন ট্রাম্পকে আমিরাতের ধনকুবেরের প্রশ্ন

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪১:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪১:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী খালাফ আহমদ আল-হাবতুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে একটি খোলা চিঠি লিখে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনা করা হয়েছিল কি না। তাঁর মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে উপসাগরীয় অঞ্চল।

চিঠিতে আল-হাবতুর বলেন, যুদ্ধের সিদ্ধান্ত প্রকৃত নেতৃত্বের পরিচয় নয়; নেতৃত্বের পরিচয় পাওয়া যায় প্রজ্ঞা, পারস্পরিক সম্মান ও শান্তির পথে অগ্রসর হওয়ার মধ্য দিয়ে।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলের কোনো প্রভাবশালী ব্যবসায়ী বা শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তি সাধারণত যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা প্রকাশ্যে করেন না। তাই আল-হাবতুরের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুদ্ধের প্রভাব ইতিমধ্যে জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে। ইরানের কাছের হরমুজ প্রণালির মাধ্যমে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতেও চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যুদ্ধ দীর্ঘ হলে তেলের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট এবং আন্তর্জাতিক অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি হতে পারে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153