পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে: শিক্ষা মন্ত্রী

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৮:০৩:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৮:০৩:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
‎এসএসসি তথা পাবলিক পরীক্ষার আইন পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৩ মার্চ ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

‎এ সময় তিনি আরও বলেন,
এসএসসি পরীক্ষার আইন ১৯৮০ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন । সেই পাবলিক পরীক্ষার আইনে পরিবর্তন আনার চেষ্টা করছি। এই সংসদে যদি তা করতে না পারি তাহলেও পরীক্ষা আমাদের সুন্দর রাখতে হবে।

‎এ সময় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153