বিএনপি থেকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের পদত্যাগ

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৮:০০:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৮:০০:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153