নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা ও দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
অপরদিকে, বিরোধীদলের হট্টগোলের মধ্যেই প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়ে রাষ্ট্রপতির ভাষণকে অভিবাদন জানাতে দেখা যায়।
প্রতিবাদ জানানোর সময় বিরোধী দলের সংসদ সদস্যদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’–সহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।
রাষ্ট্রপতি এর মধ্যে দিয়েই সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। সংসদে হইচই করতে থাকেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এর মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন