বেগম খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: সালাহউদ্দিন আহমদ

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:৪২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:৪২:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ সংসদ গঠিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি খুশি হতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদে এ কথা বলেন তিনি। 

সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। যত আসনেই তিনি নির্বাচন করেছেন সব আসনেই খালেদা জিয়া জিতেছেন।

তিনি আরও বলেন, আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন।

বক্তব্যের শেষে মহান মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153