নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁওয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে থাকা মমতা (৭০) নামের এক বৃদ্ধার পাশে দাঁড়ালের জেলা প্রশাসক ইশরাত ফারজানা। সোমবার বিকেলে পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকায় ওই বৃদ্ধার বাসায় যান ডিসি। এসময় অসুস্থ অবস্থায় থাকা বৃদ্ধা মমতাকে ঈদের জন্য নতুন পোশাক সহ কিছু খাবার তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসককে দেখে আবেগপ্লুতু হয়ে পড়েন বৃদ্ধা মমতা।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, এই ভদ্র মহিলাকে প্রায় সময় দেখতাম আমার অফিসের নিচে বসে থাকতো। এর আগেও ওনাকে কিছু সহায়তা করেছি। শুনেছি আমি এ জেলা থেকে চলে যাবার খবর শুনে তিনি অনেক আপসেট, সেই সাথে তিনি অনেক অসুস্থ। এই কারণে তার বাসার ঠিকানা নিয়ে আজকে তার বাসায় এসেছি। বেশি কিছু না সামান্য কিছু খাবার আর কিছু কাপড় কিনে দিয়েছি। সেই সাথে তিনি যে চিকিৎসা নিচ্ছেন তার সাথে কথা বলারও ব্যবস্থা করতেছি এবং ওনার ওষুধ ক্রয় করে দেবার ব্যবস্থা করতেছি।
এসময় জেলা সমাজসেবার উপ পরিচালক আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগেও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার অদম্য নারী আসমা বেগমের দুর্দশার গল্প শুনে চেক নিয়ে আসমার ভাঙা গোয়াল ঘরে হঠাৎ হাজির হয়েছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। সেখানে সমাজসেবা অধিদপ্তরের বিশেষ তহবিল থেকে গরু কেনার জন্য আসমা বেগমের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ মায়ের চিকিৎসা ও বসতঘর মেরামতের জন্য আরও সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক।