ভেজাল জিরা তৈরির কারখানায় অভিযান

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৩৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৩:৩৩:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ক্যারাওয়ে সিড, দেখতে প্রায় জিরার মতো, তবে জিরা নয়, জিরার বাজার মূল্যর অর্ধেক মূল্য। একারণে জিরার সঙ্গে মিশিয়ে বিক্রি হচ্ছে দেদারসে। এমন ভেজাল জিরা তৈরির খবরে যৌথ অভিযানে ভেজাল জিরা তৈরির কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৯ মার্চ) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার এরুলিয়া কৃষ্ণপুর পূর্বপাড়ায় মেসার্স শাহীন ট্রেডার্স নামে মসলা কারখানায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‍্যাব-১২ সিপিএসসি বগুড়ার সদস্যরা যৌথ অভিযানে অংশ নেন।

নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায়, আমদানিকৃত মসলা জিরা'র সাথে জিরা সদৃশ তুলনামূলক অর্ধেক মূল্যমানের ‌‌‘ক্যারাওয়ে সিড’ মিশ্রণ করে জিরার দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মোড়কজাত করে সংরক্ষণ করছে। আমদানিতে ‘ক্যারাওয়ে সিড’ নামে ঘোষণা থাকলেও ভারতীয় ব্র্যান্ড ‘ডায়মন্ড জিরা নামে নকল মোড়কে বাজারে বিক্রি করছিল। এসব অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এর নেতৃত্বে মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইনে কারখানা মালিক মো. শাহিন আলমকে ৩ তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য অফিসার আরও জানান, এসময় জিরা-৪২ বস্তা এবং ক্যারাওয়ে সিড্-১৮০+(খোলা ১২ বস্তা) আমদানিতে এবং মোড়কে প্রদত্ত ঘোষণা অনুযায়ী বিক্রি করতে মসলা আমদানিকারক সমিতির সভাপতিকে নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন র‌্যাব-১২, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, সহ র‌্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল ।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153