কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই পক্ষের ইফতার, ১৪৪ ধারা জারি

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৮:৪৬:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৮:৪৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দুই গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

স্থানীয়রা জানায়, ওই মাঠে বিএনপি থেকে বহিষ্কৃত সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এই কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি প্রদান করে। তবে একই সময়ে এবং একই স্থানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়। একই স্থানে একই সময়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153