নিজস্ব প্রতিবেদক
দায়িত্বে অবহেলা, আর্থিক অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (৮ মার্চ) ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, প্রকৌশলী আরিফুর রহমান ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৫’, ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬’ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করে ক্রয়কার্য পরিচালনা করেছেন। বিধি বহির্ভূতভাবে টেন্ডার ও কেনাকাটা প্রক্রিয়ায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
বরখাস্তের আদেশে আরও বলা হয়, ডিএনসিসি কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯-এর বিভিন্ন উপবিধি অনুযায়ী ওই কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব পালনে চরম অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও সরকারি তহবিল তছরুপের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
জনস্বার্থে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক কিছু বড় প্রকল্পে কেনাকাটার ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়। তদন্ত চলাকালীন তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন।