যৌন নির্যাতন ও ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী মৈত্রীর

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০২:০৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০২:০৩:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাইলে যৌন নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে শ্রমজীবী নারী মৈত্রী।

নারী দিবস উপলক্ষ্যে রোববার (৮ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবি জানায় সংগঠনটি। এসময় যৌন নির্যাতন ও হয়রানির মতো ঘটনা কর্মক্ষেত্রে নারী ক্ষমতায়ন প্রতিবন্ধকতার অন্যতম কারন বলেও অভিযোগ করা হয়। মতবিনিময় সভায় নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে সরকারের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার কথাও বলেন উপস্থিত কর্মজীবী নারীরা। 

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এসময় স্বনির্ভর দেশ গঠনে নারী ক্ষমতায়নের বিকল্প নেই বলে জানান তিনি।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153