পাবনায় অবৈধ পেট্রোল পাম্পে অভিযান, জরিমানা ৯০ হাজার

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১০:২৭:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১০:২৭:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী এর অস্থায়ী পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এই অভিযানে হেমায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যানের ভাইকে অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন ওই অস্থায়ী পাম্পে ইউপি চেয়ারম্যান ব্যবসা চালাচ্ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম-এর নেতৃত্বে অভিযান চালিয়ে দেখা যায়, পাম্পটিতে বিপুল পরিমাণ তেল প্লাস্টিকের ট্যাংকে ঝুঁকিপূর্ণভাবে মজুত রাখা হয়েছিল। পাম্প কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি অনুমোদন ও কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153