নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের দিরাইয়ের জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশ্ববর্তী ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়ার লোকজন জল মহালের ডোবাতে সেচের মাধ্যমে মৎস্য আরোহন করতে গেলে শিশির নূরের লোকজন বাধা প্রয়োগ করে বাকবিতন্ডা শুরু হওয়ার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ২০ আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।