শেখ হাসিনার দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৪১:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৪:৪১:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
আর্থিক লেনদেন খতিয়ে দেখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সাবেক ওই দুই মুখ্য সচিব হলেন, আবুল কালাম আজাদ ও তোফাজ্জল হোসেন মিয়া। তোফাজ্জল হোসেন মিয়ার স্ত্রী আফরোজা খান ও ছেলে সারাফ ইসলামের ব্যাংক হিসাবও তলব করা হয়েছে।    

ব্যাংকের অভ্যন্তরীণ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, সম্প্রতি ব্যাংকগুলোতে বিএফআইইউ থেকে পাঠানো এক চিঠিতে তাদের পিতামাতার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করা হয়।
 
কোনো ব্যাংকের তাদের হিসাব থাকলে, ডেবিট-ক্রেডিট কার্ড থাকলে বা অন্য কোনো ধরনের ব্যাংক লেনদেনের তথ্য থাকলে তা বিএফআইইউকে পাঠাতে বলা হয়। চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153