৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১১:২১:৪১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১১:২১:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম মেরংলোয়া আমতলিয়াপাড়ায় এ অভিযান চালানো হয়। 
 
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল স্থানীয় বাবুল বড়ুয়ার বাড়ির একটি ভাড়া কক্ষে এ অভিযান পরিচালনা করে।
 
অভিযানকালে জাল টাকা তৈরির অভিযোগে মো. ইমরান (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার ও ৫০০ টাকার নোট মিলিয়ে আনুমানিক পাঁচ লাখ টাকার জাল নোট এবং এগুলো তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
 
গ্রেপ্তার মো. ইমরান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার বাবার নাম লুৎফর রহমান ও মায়ের নাম নার্গিস।
 
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানে পাঁচ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153