গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৪:২৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৪:২৭:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত : ১৫জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত : ১৫ যাত্রী আহত হন। 

পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। দুর্ঘটনার পর কিছুসময়ের জন্য মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কাজ শেষ হলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153