নিজস্ব প্রতিবেদক
চলমান যুদ্ধাবস্থার মাঝেই প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি বাছাই করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এবার অপেক্ষা শুধু ঘোষণার।
আজ বুধবার (৪ মার্চ) দেশটির প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিল ও অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য এবং জ্যেষ্ঠ আলেম আহমেদ খাতামি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশটি প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির উত্তরসূরি নির্বাচনের খুব কাছাকাছি রয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “সর্বোচ্চ নেতাকে নিকটতম সুযোগেই চিহ্নিত করা হবে। আমরা একটি সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছেছি; তবে দেশের পরিস্থিতি বর্তমানে যুদ্ধাবস্থার মতো।”