নিজস্ব পদ্ধতিতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৪২:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৪:৪২:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চলমান উত্তেজনার মধ্যেই শত্রু পক্ষের আরও একটি এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। 

আজ বুধবার (৪ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট গুলি করে মার্কিন যুদ্ধবিমানটিকে ভূপাতিত করেছে।

এর আগে সোমবার (২ মার্চ) খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেড-কুয়াতার্সে জানায়, ইরানের স্থানীয়ভাবে নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান এবং পাইলটদের ইজেকশনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ছবি প্রকাশ পেতে শুরু করে।

সোমবার (২ মার্চ) সকালেও ইরানের সশস্ত্র বাহিনী এক ‘চমৎকার অভিযান’-এর মাধ্যমে ইরান-কুয়েত সীমান্ত আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে বলে জানানো হয়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই যুদ্ধবিমানটির পতন এবং কুয়েতের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার দৃশ্য-সংবলিত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153