খামেনির যেকোনো সম্ভাব্য উত্তরসূরিকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ইসরায়েলের

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০৩:১২:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০৩:১২:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির যেকোনো সম্ভাব্য উত্তরসূরিকেও ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েক কাটজ।

এক বিবৃতিতে কাটজ বলেন, ‘ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্ব এবং আঞ্চলিক দেশগুলোকে হুমকি দেওয়া এবং ইরানি জনগণকে দমন করার নীতি অব্যাহত রাখতে কোনো নেতাকে নিয়োগ করে, তবে সেই নেতা দ্ব্যর্থহীনভাবে নির্মূলের লক্ষ্যবস্তু হবে।’

তিনি আরও বলেন, ‘তার নাম কী বা সে কোথায় লুকিয়ে আছে—তা কোনো বিষয় নয়।’

কাটজ দাবি করেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ অব্যাহত রাখবে এবং ‘ইরানি জনগণের জন্য তাদের সরকারকে উৎখাত করার পরিবেশ সৃষ্টি করবে।’
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153