নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরাক ও কুয়েতে মার্কিন সেনা অবস্থানরত বিভিন্ন স্থাপনায় মোট ২৩০টি ড্রোন নিক্ষেপ করেছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরাকের এরবিলে অবস্থিত একটি ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম এয়ার বেস ও ক্যাম্প আরিফজান লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়েছে।
আইআরজিসি বলেছে, এসব হামলা চলমান যুদ্ধে তাদের ‘প্রথম শক্তিশালী পদক্ষেপগুলোর’ অংশ।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এছাড়া কুয়েতের আলি আল সালেম এয়ার বেশ ও চ্যাম্প আরিফজানে যুক্তরাষ্ট্রের সেনারা মোতায়েন আছেন।
এদিকে লেবাননের রাজধানী বৈরুতেও নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বৈরুতে হিজবুল্লাহর “অবকাঠামো” লক্ষ্য করে আরও আঘাত হানছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৈরুতের দক্ষিণ উপশহরে হিজবুল্লাহর একটি অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে।
তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।