শরীয়তপুরে খাদেম হত্যায় পীর গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০২:০০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০২:০০:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সরদার হত্যার ঘটনায় পীর শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীর ভক্ত জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তে শাহীন নূরীর হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সত্যতা মেলে। পরে বুধবার ভোররাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

বিষয়টি নিয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার প্রমাণ মেলে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে এবং রিমান্ড চাওয়া হবে। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153