দুবাইয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট চালু

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:০৪:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:০৪:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আমেরিকা ও দুবাইয়ের অনুমতি সাপেক্ষে ফ্লাইটগুলো পরিচালিত হবে।

প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় ঠিক করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে অপর বিশেষ ফ্লাইটটি উড্ডয়ন করার কথা। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

প্রবাসীদের সাথে আটকেপড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153