এই যুদ্ধ কিছু সময়ের জন্য, বছর ধরে চলবে না: নেতানিয়াহু

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১০:৪৫:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধটি অঞ্চলটির জন্য শান্তির দ্বার খুলে দিতে পারে। তিনি বলেন, দ্রুত ও সহজ অভিযানের প্রতিশ্রুতি রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এ সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে বলে আমি মনে করি না। 

ফক্স নিউজকে সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বর্তমান সংঘাত ইসরায়েল ও অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের আরও চুক্তির পথ প্রশস্ত করতে পারে।

তিনি বলেন, “আমরা (নেতানিয়াহু ও ট্রাম্প) আব্রহাম অ্যাকর্ডস এগিয়ে নিয়েছিলাম, যা ছিল চারটি আরব দেশের সঙ্গে চারটি শান্তিচুক্তি। আর এখন ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করে আমরা আরও অনেক, অনেক শান্তিচুক্তি আনতে পারব।”

তিনি আরও যোগ করেন, “এটি কোনো অন্তহীন যুদ্ধ নয়, এটি শান্তির দ্বার। মানুষ যা বলছে, এটি তার সম্পূর্ণ বিপরীত।”
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153