‘যুদ্ধ কখন শেষ হবে এবার তা ঠিক করবে ইরান’

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৯:২০:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৯:২০:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করলেও তা কীভাবে এবং কখন শেষ হবে, তা ইরানই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন  
রোববার (১ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাঘচি এ মন্তব্য করেন।

ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের দুই দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের রাজধানীতে (তেহরান) বোমাবর্ষণ আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলে না।’

আরাঘচি জোর দিয়ে বলেন, বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা আমাদের কখন এবং কীভাবে যুদ্ধ শেষ হবে সেই সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা দিয়েছে।

ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করে।

জেনেভায় অনুষ্ঠিত সবশেষ দফার আলোচনায় উভয় পক্ষ ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ কথা স্বীকার করেছিল, যা এখন ঢাকা পড়ে গেছে তীব্র সামরিক অভিযানের কারণে। 

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ শুরু করেছে এবং ইসরাইলি লক্ষ্যবস্তু ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153