ঝিনাইদহে প্রতিকেজি শজনে ৭৫০ টাকা!

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৪:৪০:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৪:৪০:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নানা ওষুধিগুণে ভরপুর শজনে ডাটার ভালো ফলন হয়েছে ঝিনাইদহে। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে দেশি শজনে। কিন্তু‘ দাম আকাশ ছোঁড়া। অবিশ্বাস্য রেকর্ড দামে প্রতি কেজি বিক্রি হচ্ছে। কৃষকরা কেজি প্রতি ৬০০-৭০০ টাকা দাম পেলেও খুচরা বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। এতে বেকায়দায় পড়েছেন শজনে ডাটার ক্রেতারা।

ডাটা এ অঞ্চলে খুব জনপ্রিয়, এর কদরও যেন অন্যরকম। বাজারে প্রায় দোকানে সজনে ডাটা পাওয়া গেলেও দামের কোনো হেরফের নেই। সব খানের একই দাম। চলতি মৌসুমে শজনে ডাটার দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। তবে উচ্চবিত্তদের কেনার সামর্থ্য থাকলেও নিম্নআয়ের মানুষের কেনার ক্ষমতা নেই।

সবজি ব্যবসায়ীরা জানান, শজনে ডাটা নতুন সজবি হিসাবে বাজারে উঠেছে। তাছাড়া এখনো পরিপূর্ন হয়নি। তাই কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। আগাম সবজি এবং মাহে রমজান হওয়ার কারণে গত কয়েক বছরের তুলনায় দামটা একটু বেশি। তবে সরবরাহ বেড়ে গেলে দাম কমে আসবে। এতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কামরুজ্জামান জানান, জেলার বিভিন্ন অঞ্চলে শজনে এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আগে গ্রামের প্রতিটি বাড়িতে পাওয়া যেত। এখন সবখানের এ চাষ হয়ে থাকে। তারপর আগেরকার দিনের মানুষ এ সজবি খেত কম। কিন্তু মানুষের সচেতনতা বেড়েছে। শজনের ডাটা নানা ওষুধিগুণে ভরপুর। তাই চাহিদা বেড়ে গেছে। বাজারে কচি শজনের ডাটার দাম বেশি। ডাটার পরিপূর্ণতা লাভ করলে বাজারে দাম কমে আসবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153