ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৯:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৩৯:২৮ অপরাহ্ন
লালমনিরহাটে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের লালমনিরহাটে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের
নিজস্ব প্রতিবেদকঃ
ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।

তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকুরি করেন নিহত শরিফুল ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে আজ সকালে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক  ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী ও মেয়ে মৃত্যু হয়। গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নাই। 

হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, সংবাদ পেয়ে পাটগ্রাম মির্জার কোর্ট এলাকায় এসে ঘটনাস্থলে একজন নিহত এবং হাসপাতালের আরও দুজন নিহত হয়েছে। তারা একই পরিবারের তিনজন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবরিনা আক্তার বলেন,দুজনকে হাসপাতালে আনার পথেই তাদের মৃত্যু হয়েছে একজনকে দ্রুত আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ