খুলনা যুবদল নেতাকে গুলি করে হত্যা
আপলোড সময় :
১৬-০৩-২০২৬ ০২:০৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৬ ০২:০৯:৫৪ অপরাহ্ন
খুলনা যুবদল নেতাকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার দৌলতপুরে আধিপত্য বিস্তার দ্বন্দ্বে রাশিকুল আনাম রাসু নামে যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে দৌলতপুর কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
রাসু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত।
পুলিশ জানায়, রাসু রাজনীতির পাশাপাশি কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করেন। ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। হঠাৎ সেখানে কয়েকজন দুর্বৃত্ত উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এর মধ্যে একটি গুলি তার মাথায় বিদ্ধ হয়।
তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত রাসু স্থানীয় দৌলতপুরের বাসিন্দা শরিফুল আনামের ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স