যুদ্ধ নিয়ে গুজব, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
আপলোড সময় :
১৬-০৩-২০২৬ ০১:২৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৬ ০১:২৯:৪৩ অপরাহ্ন
যুদ্ধ নিয়ে গুজব, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫
নিজস্ব প্রতিবেদকঃ
ইরান যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও কৃত্রিম (এআই) ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে এক বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত পুলিশ। রাজধানী আবুধাবিসহ দেশটির বিভিন্ন অঞ্চল থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিকরা রয়েছেন।
আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে কঠোর নজরদারির পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও ও তথ্য প্রচার করছিলেন, যা জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল। আমিরাত সরকার একে জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছে।
সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, গুজব ও ভুয়া তথ্য ছড়ানো একটি গুরুতর দণ্ডনীয় অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ আমিরাতি দিরহাম জরিমানার বিধান রয়েছে। বর্তমানে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সরকারি সংবাদমাধ্যম ওয়াম নিউজ নিশ্চিত করেছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স