ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর-৩ আসনে নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৪:৩১:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৪:৩১:৪৫ অপরাহ্ন
শেরপুর-৩ আসনে নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেরপুর-৩ আসনে নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ রোববার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

এসময় জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদের মাঝে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হয়।

এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানের মাঝে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে এ নির্বাচনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দকালে সহকারী রির্টার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রির্টার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকসহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিং বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক। ওইসময় তিনি সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান। একইসাথে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাতিল হয়। পরে আগামী ৯ এপ্রিল এ আসনে নির্বাচনের ভোট গ্রহণের পুনঃতফসিল ঘোষণা করে ইসি। প্রয়োজন না থাকায় এ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ