ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে ২০ জন গ্রেপ্তার
আপলোড সময় :
১৫-০৩-২০২৬ ০৪:১১:০০ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৩-২০২৬ ০৪:১১:০০ অপরাহ্ন
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে ২০ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উরমাইয়া শহরে ইসরায়েলকে সঙ্গে সহযোগিতা করছে সন্দেহে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাদেশিক প্রসিকিউটরের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রোববার এ খবর জানিয়েছে।
প্রসিকিউটর হোসেন মাজেদি বলেছেন, ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখা এবং বাসিজ নেটওয়ার্কের পরিচালিত গোয়েন্দা ও সাইবার নজরদারি অভিযানের পর এসব গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা ইরানের সামরিক, পুলিশ ও নিরাপত্তা স্থাপনা সম্পর্কিত তথ্য ইসরায়েলের কাছে পাঠিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স