ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১২:২৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১২:২৮:০৪ অপরাহ্ন
টানা ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ১১ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ও বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এই সময় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

তবে বুড়িমারী স্থলবন্দরের পুলিশ ইমিগ্রেশন চৌকি খোলা থাকবে এবং বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আলোচনার ভিত্তিতে শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের জন্য ১১ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ মার্চ থেকে কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

উপকমিশনার মহাম্মদ মহি উদ্দিন জানিয়েছেন,
আন্তর্জাতিক ইমিগ্রেশন পথ দিয়ে যাত্রী পারাপার এবং কাস্টমসের অভ্যন্তরীণ কাজ সীমিত পরিসরে চলবে। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকায় বন্দরের নিয়মিত কার্যক্রমও অস্থায়ীভাবে বন্ধ থাকবে।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ