ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৪৩:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৪৩:১১ অপরাহ্ন
মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা করেন। পরে ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন কার্যক্রমও শুরু করা হয়।

এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ মশাবাহিত রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপার এহতেমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ