ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তাঝুঁকিতে ওমান ছাড়ার নির্দেশ মার্কিন কর্মীদের

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১১:৫১:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১১:৫১:১২ পূর্বাহ্ন
নিরাপত্তাঝুঁকিতে ওমান ছাড়ার নির্দেশ মার্কিন কর্মীদের নিরাপত্তাঝুঁকিতে ওমান ছাড়ার নির্দেশ মার্কিন কর্মীদের
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা অস্থিরতা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ওমান থেকে জরুরি নয় এমন সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, ওমানে অবস্থানরত ‘অত্যাবশ্যক নয়’ এমন সরকারি কর্মচারী এবং তাঁদের পরিজনদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে হবে। মূলত নিরাপত্তাঝুঁকি ও সম্ভাব্য সশস্ত্র হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

বর্তমানে ওমানের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’ বা ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে রয়েছে। এর পেছনে সম্ভাব্য সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘাতের ঝুঁকিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে মার্কিন প্রশাসন। তবে ইয়েমেন সীমান্তবর্তী ওমানের এলাকাগুলোর পরিস্থিতি আরও উদ্বেগজনক বিবেচনায় সেখানে এখনো ‘লেভেল ৪’ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, ইয়েমেন সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ