সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে
আপলোড সময় :
১৩-০৩-২০২৬ ০৭:২৯:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৩-২০২৬ ০৭:২৯:০৭ অপরাহ্ন
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে
নিজস্ব প্রতিবেদক
উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল।
তিনি আরও বলেন, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
এদিকে, এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। এর আগে, এ সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স