ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৬:৫৬:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৬:৫৬:৫৩ অপরাহ্ন
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই শহীদদের স্মরণে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।

বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল।

রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথাও উল্লেখ করেন। এছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিষয়ে তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষি ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ