এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের: বিরোধী দলীয় নেতা
আপলোড সময় :
১২-০৩-২০২৬ ০৪:৪৭:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৬ ০৪:৫৭:১৯ অপরাহ্ন
এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের: বিরোধী দলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক
পরবর্তী অধিবেশনেই ফের সংসদে যোগ দেবেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির ভাষণ শুরুর পর ওয়াকআউট করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, অবশ্যই আমরা যাবো। আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি। জনগণের পক্ষে লড়াই করতে এখানে এসেছি। এই সংসদ কারও একার নয়, এটা ১৮ কোটি মানুষের সংসদ।
তিনি বলেন, একটা ইস্যুতে আমরা ওয়াকআউট করেছি।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট পদে থাকার নৈতিক অধিকার রাখে না।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স