ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই ছাত্র নেতার রিমান্ড, ৫ জন কারাগারে

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০৩:৫০:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০৩:৫০:০৭ অপরাহ্ন
ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই ছাত্র নেতার রিমান্ড, ৫ জন কারাগারে ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই ছাত্র নেতার রিমান্ড, ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে বাস পোড়ানো মামলায় দুই ছাত্র নেতাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকি ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আজ সকাল সাড়ে ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোখলেছুর রহমান এ আদেশ দেন।

ঝিনাইদহ কোর্ট পরিদর্শক মোক্তার হোসেন বলেন, গত ৭ তারিখ দিবাগত রাতে টার্মিনালে বাস পোড়ানো মামলায় বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও দি রেড জুলাই এর জেলা কমিটির আহবায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালত। বিচারক তাদেরকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

অপর দিকে সৃজনী ফিলিং স্টেশনে ভাংচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচীব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহবায়ক তাশদীদ হাসান, যুগ্ম-আহবায়ক এজাজ হোসেন অন্তর, নেতা রাসেল হুসাইন কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে আদালত আবেদন না মঞ্জুর করে তাদের কে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ